তুমি কি মনে কর, জনাব 'খ'-এর কাজ ঘটনা-২-এ উল্লিখিত কাজগুলোর মধ্যেই সীমাবদ্ধ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব 'খ' এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাজের প্রতিফলন ঘটে। আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত কাজগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কাজ সীমাবদ্ধ নয়। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদা সবার শীর্ষে। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি তার পরামর্শ অনুযায়ী সব কাজ সম্পন্ন করেন। তিনি সরকারের সমস্তকাজের নিয়ন্ত্রক এবং মন্ত্রীসভার প্রধান। উদ্দীপকের ঘটনা-২ এর জনাব 'খ' একটি রাজনৈতিক সংগঠনের প্রধান। তাকে কেন্দ্র করেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিধান তৈরি হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি নিজ দেশের প্রতিনিধি হিসেবে কাজ করে। এরূপ বর্ণনায় জনাব 'খ' হলেন সংসদীয় সরকার ব্যবস্থার প্রধানমন্ত্রীর প্রতিনিধি। প্রধানমন্ত্রী দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ও মধ্যমণি। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদায় অধিষ্ঠিত। তিনিই মন্ত্রিসভা গঠন করেন। তাঁকে কেন্দ্র করেই দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রেই এ তথ্যগুলো প্রযোজ্য। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূলস্তম্ভ। তিনি পুরো শাসনব্যবস্থায় নেতৃত্ব প্রদান করেন। বিচার, অর্থ, পররাষ্ট্র এবং শাসন বিষয়ক সকল কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ও মতামত অনুযায়ী পরিচালিত হয়। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলি সম্পন্ন হয়। তিনি সংসদের নেতৃত্ব দেন। তাঁর পরামর্শ ও নির্দেশে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে তা উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সব কাজের সমন্বয় করেন। তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক ক্ষেত্রে। অতএব উপরের আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো, প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থব্যবস্থাসহ সবক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। এ কারণে বলা যায়, উদ্দীপকের একটি নির্দিষ্ট কাজের মধ্যে প্রধানমন্ত্রীর কাজ সীমাবদ্ধ নয়।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, জনাব 'খ'-এর কাজ ঘটনা-২-এ উল্লিখিত কাজগুলোর মধ্যেই স…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

