জনাব রহমানের সংস্থার সাথে সরকারের কোন বিভাগের সাদৃশ্য রয়েছে? উক্ত বিভাগটি কি আইনের একমাত্র উৎস? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব রহমানের সংস্থার সাথে সরকারের আইন বিভাগের সাদৃশ্য রয়েছে। আইন বিভাগ আইনের একমাত্র উৎস নয়। আইনের বিভিন্ন উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের ৬টি প্রধান উৎসের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো- প্রথা, ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ ও আইনসভা। উদ্দীপকের জনাব রহমান একটি সংস্থার নির্বাচিত সদস্য, ঐ সংস্থার সদস্য হিসেবে সে এবং তার সহকর্মীরা আইন প্রণয়ন ও প্রয়োজনবোধে প্রচলিত আইনের সংশোধন করে থাকেন। আধুনিক রাষ্ট্রে এ সংস্থাটি আইনের প্রধান উৎস। বস্তুত, উক্ত বিভাগটি হলো আইন বিভাগ বা আইনসভা যা আইনের একটি প্রধান উৎস। তবে এটি ছাড়াও আইনের অন্যান্য উৎস রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড কর্তৃক উল্লিখিত আইনের ছয়টি উৎসের মধ্যে প্রথা হচ্ছে প্রাচীনতম উৎস। কালক্রমে সমাজে প্রচলিত রীতি-নীতি, আচার-আচরণ ও অভ্যাস রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। ধর্ম আরেকটি গুরুত্বপূর্ণ উৎস যা ধর্মভিত্তিক রাষ্ট্রে লক্ষ করা যায়। বিচারকের স্বীয় বুদ্ধি ও প্রজ্ঞা দ্বারা প্রণীত রায়ও একসময় আইনে পরিণত হয়। এছাড়াও প্রখ্যাত আইনবিদদের ব্যাখ্যা তথা আইনের বিজ্ঞানসম্মত আলোচনা এবং সামাজিক নীতিবোধের আলোকে প্রণীত রায় দেশের আইনের পূর্ণ মর্যাদা লাভ করে। রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত ডিক্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক কনভেনশন প্রভৃতিও আইনের গুরুত্বপূর্ণ উৎস। উদ্দীপকের আইনসভা ছাড়াও আইনের উপরিউক্ত উৎসগুলো আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৭ : বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
জনাব রহমানের সংস্থার সাথে সরকারের কোন বিভাগের সাদৃশ্য রয়েছে? উক্ত ব…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

