বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হব কেন?
উত্তর: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ও এর সদস্য রাষ্ট্রগুলো অক্লান্ত পরিশ্রম করে বলে জাতিসংঘের কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিশ্বশান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করাই জাতিসংঘের মূল লক্ষ্য। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের স্বাধীনতা অর্জনে জাতিসংঘ ভূমিকা রেখেছে। জাতিসংঘের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখা। বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও ধ্বংসাত্মক কার্যকলাপ রোধ করে বিশ্বের শান্তি ও নিরাপত্তা আনয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। বিশ্বশান্তি ভঙ্গের হুমকি রোধ, আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধ এবং যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণকল্পে জাতিসংঘের ভূমিকা অসাধারণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যক্রমের প্রতি শ্রদ্ধাশীল হব কেন?
উত্তর
