উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- তুমি কি এ ব্যাপারে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- এ বিষয়ের সাথে আমি একমত। টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনের পথে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর অন্যতম পরিবেশ দূষণ। যত্রতত্র ময়লা আবর্জনা, পলিথিন ব্যাগ, চিপসের প্যাকেট ইত্যাদি ফেলা পরিবেশ দূষণের উল্লেখযোগ্য কারণ। উদ্দীপকের বর্ণনায় আমরা দেখতে পাই, বাংলাদেশ সরকার ২০০২ সালে পলিথিনের ব্যবহারকে নিষিদ্ধ করলেও বর্তমানে এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাংলাদেশে পরিবেশ দূষণ ঘটছে। পলিথিন একটি অপচনশীল দ্রব্য। এটি মাটিতে দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে। ফলে পলিথিন মাটিতে মিশলে মাটির উর্বরতা নষ্ট হবে। এতে বাংলাদেশে কৃষি উৎপাদন ব্যাহত হবে। আবার পলিথিনের কণা খাদ্য সামগ্রীতে মিশে মানুষের দেহে প্রবেশ করে। এতে মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা যেমন- চর্মরোগ, ক্যান্সারসহ বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। তাছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বড়বড় শহরগুলোতে পলিথিন জমে ড্রেনের মুখগুলো বন্ধ করে দেয় বা বর্ষাকালে শহরে জলাবদ্ধতা সৃষ্টি করে। এতে শহরে যান চলাচল ব্যাহত হয়, রাস্তাঘাটের ক্ষতি হয়, স্বল্প আয়ের লোকদের কাজকর্ম বন্ধ থাকে এবং রোগ-ব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়গুলো বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে ব্যাপক বাধা সৃষ্টি করবে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের পথকে অত্যন্ত কঠিন করে তুলবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
