পরিবেশ দূষণ উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ- ব্যাখ্যা কর।
উত্তর: উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। টেকসই উন্নয়ন হলো অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের সমন্বিত উন্নয়ন। পরিবেশের কোন ক্ষতি সাধন না করে যদি অর্থনৈতিক উন্নয়ন হয় তবে সেই উন্নয়ন হবে টেকসই। অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য যখন জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হয় তখন এই কীটনাশক বনজ ও ফলসহ জীবনকে ক্ষতিগ্রস্ত করে। আবার বাতাসের সাথে মিশে বায়ু দূষণ করে, যা মানবজীবনে ভয়াবহ প্রভাব ফেলছে। সুতরাং বলা যায়, উপরের উক্তিটি যথার্থ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
পরিবেশ দূষণ উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ- ব্যাখ্যা কর।
উত্তর
