বিশ্ব শান্তি রক্ষায় ফারহানার ভাই এর মতো ব্যক্তিদের ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফারহানা জাতিসংঘের অধীনে কাজ করেন। নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা অপরিসীম। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করেছে। ১৯৪৮ সালে ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারীদের উন্নয়নে বিভিন্ন বিশ্ব নারী সম্মেলন এবং সিডও (CEDAW) সনদ গ্রহণ করেছে, যেগুলো নারীর সার্বিক কল্যাণ ও অগ্রগতির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য নিরসনে ভূমিকা রাখছে। উদ্দীপকের ফারহানা একজন নারী উন্নয়ন ও অধিকার সংরক্ষণ কর্মী। তিনি আন্তর্জাতিক একটি সংস্থার অধীনে নারী অধিকার নিয়ে কাজ করেন। এখানে ফারহানা জাতিসংঘের অধীনে নারী অধিকার তথা সিডও সনদ বাস্তবায়নে কাজ করছে। জাতিসংঘের অবদানের ফলশ্রুতিতে নারীদের অবস্থান সুদৃঢ় ও উন্নত হচ্ছে এবং নারীর প্রতি বৈষম্য হ্রাস পাচ্ছে। সুতরাং এটা স্পষ্ট হয় যে, নারীর প্রতি বৈষম্য নিরসনে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। করেছে। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। একাজ করতে গিয়ে এ পর্যন্ত ১৩৪ জন বাংলাদেশি সৈন্য শহিদ হয়েছেন। শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনী ও মহিলা পুলিশ নিয়োজিত আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘে তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি ও বিশেষ মর্যাদা। সুতরাং বলা যায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ফারহানার ভাইয়ের কর্মরত বাহিনী অর্থাৎ বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী এক অনন্য অবদান রাখছে। ফলে বৃদ্ধি পাচ্ছে দেশের মর্যাদা ও গৌরব।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
বিশ্ব শান্তি রক্ষায় ফারহানার ভাই এর মতো ব্যক্তিদের ভূমিকা বাংলাদেশে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
