উদ্দীপকে জনাব 'ক' এর আহ্বানটি টেকসই উন্নয়নের কোন বিষয়টি প্রতিনিধিত্ব করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' এর আহ্বানটি টেকসই উন্নয়নের অংশীদারিত্বের বিষয়টিকে প্রতিনিধিত্ব করেছে। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সেই দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কীভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদারিত্ব। উদ্দীপকের শিক্ষক জনাব 'ক' গ্রামের সবাইকে আহ্বান করে বলেন, আসুন আমরা আমাদের গ্রাম, দেশ এমনকি পুরো ধরিত্রী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গ্রাম ও শহরকে বাসযোগ্য করে তুলি। এরূপ বর্ণনা টেকসই উন্নয়নের অংশীদারিত্বের বিষয়টিকে তুলে ধরে। আর এসডিজি তথা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এ ধরনের অংশগ্রহণ তথা অংশীদারিত্বের গুরুত্ব সর্বাধিক। কারণ উন্নয়নকর্মী বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে। অংশীদারিত্বের প্রক্রিয়ায় সমাজের উঁচুতলার মানুষের সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। ফলে সাধারণ মানুষ এসডিজি অর্জনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব খুবই গুরুত্ব বহন করে। এসডিজি অর্জন কেবল নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা পৃথিবীর সব দেশের সব মানুষের জন্য সমভাবে প্রযোজ্য।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'ক' এর আহ্বানটি টেকসই উন্নয়নের কোন বিষয়টি প্রতিনিধিত্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
