স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: আধুনিককালে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল। রাজধানীতে বসে কেন্দ্রীয় সরকারের একার পক্ষে দেশের সর্বত্র সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা, নানা বিষয়ে দৈনন্দিন নজর রাখা, স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ও সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত এবং অঞ্চল নির্বিশেষে সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয় না। স্থানীয় শাসনব্যবস্থা দ্বারা তা সম্ভবপর হয়। অতএব বলা যায়, স্থানীয় প্রশাসনের গুরুত্ব অপরিসীম।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর
