শেয়ারFacebookWhatsApp

'মিরোভার ভাইয়ের কাজের মাধ্যমে দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি পেয়েছে'- মতামত দাও।

উত্তর: মিরোভার ভাইয়ের কাজের মাধ্যম্যে দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি পেয়েছে। মন্তব্যটি যথার্থ। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। স্বভাবতই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। ১৯৮৮ সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের প্রায় ১১০০০ এর বেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের ১১টি দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উদ্দীপকে মিরোভার ভাই জাতিসংঘের হয়ে আফ্রিকার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে নিয়োজিত। তার কাজে মূল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান প্রকাশ পেয়েছে। কেননা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা, শ্রদ্ধা। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে। শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। এ কাজে এখন পর্যন্ত ১৩৪ জন বাংলাদেশি সৈন্য বিশ্বশান্তির জন্য শহিদ হয়েছে। আহত হয়েছে অনেকে। বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে প্রস্তুত। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিয়েরালিওন বাংলাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছে। আইভরিকোস্টের একটি ব্যস্ততম সড়কের নামকরণ হয়েছে বাংলাদেশ সড়ক। এভাবে বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। পরিশেষে বলা যায়, উন্নত দেশগুলো অর্থ দিয়ে জাতিসংঘে অবদান রাখছে। বাংলাদেশ তার সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় রেখেছে এক অনন্য অবদান; বৃদ্ধি করেছে দেশের মর্যাদা ও গৌরব।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল

'মিরোভার ভাইয়ের কাজের মাধ্যমে দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি পেয়েছে'- …

উদ্দীপক

মানবাধিকার কর্মী বাংলাদেশের মিরোভা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষ একটি সনদ নিয়ে কাজ করেন। এ সনদটি লিঙ্গ বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সনদটি কার্যকরের ফলে সমাজে একটি বিশেষ শ্রেণির অবস্থান উন্নত হয়েছে। আবার তার ভাই একই প্রতিষ্ঠানের হয়ে আফ্রিকার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে নিয়োজিত আছেন।

Dhaka · 2024

উত্তর

মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অধিকারকে মানবাধিকার বলে।

উত্তর

বাংলাদেশের আর্থিক ও সামাজিক তথা সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি সহাস্রাব্দ (মিলেনিয়াম) উন্নয়নের ৮টি লক্ষ্যমাত্রা (MDG) অর্জনে কাজ করছে। শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাসকরণ এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) অর্জনে বিশেষ করে শিশু মৃত্যুহার হ্রাসে অবদানের জন্য জাতিসংঘের এওয়ার্ড লাভ করেন। বর্তমানে টেকসই উন্নয়নের ১৭টি লক্ষমাত্রা (SDG) অর্জনের লক্ষ্যে ইউএনডিপি কাজ করছে।

উত্তর

মানবাধিকার কর্মী মিরোভার সাথে আমার পাঠ্যবইয়ের সিডও সনদের মিল রয়েছে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করেছে। ১৯৪৮ সালে ঘোষিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ছাড়াও জাতিসংঘ নারীদের উন্নয়নে বিভিন্ন বিশ্ব নারী সম্মেলন এবং সিডও (CEDAW) সনদ গ্রহণ করেছে, যেগুলো নারীর সার্বিক কল্যাণ ও অগ্রগতির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য নিরসনে ভূমিকা রাখছে। উদ্দীপকের মানবাধিকার কর্মী বাংলাদেশের মিরোভা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষ একটি সনদ নিয়ে কাজ করেন। এ সনদটি লিঙ্গ বৈষম্য নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সনদটি কার্যকরের ফলে সমাজে একটি বিশেষ শ্রেণির অবস্থান উন্নত হয়েছে। উদ্দীপকের এরূপ বর্ণনায় জাতিসংঘ প্রণীত সিডও সনদের মিল পাওয়া যায়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘ 'সিডও' (CEDAW) সনদ গ্রহণ করে। ১৯৮১ সালে ২০টি দেশ সমর্থন করার পর সনদটি কার্যকর হয়। এ সনদটি নারী অধিকারের পূর্ণাঙ্গ দলিল। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করে।

উত্তর

মিরোভার ভাইয়ের কাজের মাধ্যম্যে দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি পেয়েছে। মন্তব্যটি যথার্থ। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। স্বভাবতই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। ১৯৮৮ সাল থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের প্রায় ১১০০০ এর বেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের ১১টি দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উদ্দীপকে মিরোভার ভাই জাতিসংঘের হয়ে আফ্রিকার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে নিয়োজিত। তার কাজে মূল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান প্রকাশ পেয়েছে। কেননা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা, শ্রদ্ধা। আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে যুদ্ধংদেহী দুই বা ততোধিক সশস্ত্র গেরিলাগোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করেছে। শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে। এ কাজে এখন পর্যন্ত ১৩৪ জন বাংলাদেশি সৈন্য বিশ্বশান্তির জন্য শহিদ হয়েছে। আহত হয়েছে অনেকে। বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে শান্তির জন্য তারা জীবন দিতে প্রস্তুত। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিয়েরালিওন বাংলাকে সে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেছে। আইভরিকোস্টের একটি ব্যস্ততম সড়কের নামকরণ হয়েছে বাংলাদেশ সড়ক। এভাবে বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। পরিশেষে বলা যায়, উন্নত দেশগুলো অর্থ দিয়ে জাতিসংঘে অবদান রাখছে। বাংলাদেশ তার সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় রেখেছে এক অনন্য অবদান; বৃদ্ধি করেছে দেশের মর্যাদা ও গৌরব।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ সরকার ২০০২ সালের জানুয়ারি মাস থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। পলিথিন অপচনশীল বলে মাটির উর্বরা শক্তিকে বিনষ্ট করে, খাদ্যসামগ্রীতে পলিথিনের ব্যবহারে ক্যান্সার, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব ঘটায় এবং এ রকম আরও বিভিন্ন সমস্যার কারণে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইদানীং আবার পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর জন্য মারাত্মক হুমকির কারণ।

Mymensingh · 2023

ক
MDG এর পূর্ণরূপ লেখ।
খ
সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?
গ
উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- তুমি কি এ ব্যাপারে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.MDG এর পূর্ণরূপ লেখ।

MDG এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভব ও তার বাবা টেলিভিশনে একটি প্রামান্যচিত্রে দেখতে পায় 'ক' দেশকে তার প্রতিবেশী দেশ যুদ্ধের মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে একটি আন্তর্জাতিক সংস্থা উক্ত দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। বিভবের বাবা তাকে বলে, উক্ত সংস্থায় বাংলাদেশের অনেকেই একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করে বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

Mymensingh · 2023

ক
সিডও-এর পূর্ণরূপ লেখ।
খ
ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিডও-এর পূর্ণরূপ লেখ।

সিডও-এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

ক
অংশীজন কারা?
খ
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?
গ
ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অংশীজন কারা?

অংশীজন কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?MDG এর পূর্ণরূপ লেখ।বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।সিডও-এর পূর্ণরূপ লেখ।উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?অংশীজন কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।