“মেজর জাহাঙ্গীরের মতো ব্যক্তিদের কার্যক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।”-বিশ্লেষণ কর।
উত্তর: মেজর জাহাঙ্গীরের মতো ব্যক্তিদের কার্যক্রমে আন্তজাতিক ক্ষেত্রে বাংলাদেশ সুনাম অর্জন করেছে পৃথিবীব্যাপী সর্বত্র। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গুলোতে মেজর 'জাহাঙ্গীরের মতো বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। ১৯৮৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ৪০টি দেশে/অবস্থানে জাতিসংঘের ৬৩টি শান্তি মিশনে বাংলাদেশের প্রায় ১ লক্ষ ৯৪ হাজার ৮৫৬ জন শান্তিরক্ষী কাজ করছে। বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার দেশ গুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণ যোগ্যতা কে অনেক বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণ যোগ্যতা পাচ্ছিল না সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণ যোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। আইভরিকোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ সড়ক। শান্তির মিশনে কার্যক্ষেত্রে বাংলাদেশের প্রায় ১৬৭ জন শহিদ হয়ে বাংলাদেশের মর্যাদাকে সুউচ্চ করেছেন অনেক সৈন্যরা। আলোচনা সাপেক্ষে সুস্পষ্ট ভাবে দাবি করা যায় যে, মেজর জাহাঙ্গীরের মতো ব্যক্তিদের কার্যক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
“মেজর জাহাঙ্গীরের মতো ব্যক্তিদের কার্যক্রমে আন্তর্জাতিক ক্ষেত্রে বা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
