ডা. ফাতিমা আন্তর্জাতিক সংস্থার যে অঙ্গ সংস্থায় কর্মরত তার ব্যাখ্যা দাও।
উত্তর: ডা. ফাতিমা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউএনডিপিতে কর্মরত।' বিশ্বশান্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি অঙ্গসংস্থা হলো- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউএনডিপি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সুনিশ্চিত করণে কাজ করে যাচ্ছে। শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাসকরণ এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ইউএনডিপি ব্যাপক ভূমিকা পালন করেছে। শিশু মৃত্যুহার হ্রাসে অবদানের জন্য জাতিসংঘ এওয়ার্ড লাভ করেছে। উদ্দীপকে ডা. ফাতিমা যে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সেই সংস্থা যেসব ক্ষেত্রে বাংলাদেশে কাজ করছে, তার সাথে ইউএনডিপির কার্যক্রম মিলে যায়। তাই বলতে হয় ডা. ফাতিমা জাতিসংঘের অঙ্গ, সংস্থা ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
ডা. ফাতিমা আন্তর্জাতিক সংস্থার যে অঙ্গ সংস্থায় কর্মরত তার ব্যাখ্যা …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
