বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অবদান অপরিসীম। জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রেক্ষাপটে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। বর্তমানে এ সংস্থাটির সদস্য দেশের সংখ্যা ১৯৩টি। উদ্দীপকে একটি আন্তর্জাতিক সংস্থার কথা বলা হয়েছে, যা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত হয়। এ তথ্য দ্বারা জাতিসংঘ কে বোঝানো হয়েছে। বিশ্বের কোথাও যুদ্ধ বা সামরিক সংঘাত বাঁধলে জাতিসংঘ তা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে। কখনো কখনো যুদ্ধ বন্ধে বা যুদ্ধের পর ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকেও সংঘাতপূর্ণ এলাকায় 'পাঠায়। বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করার উদ্দেশ্যে জাতিসংঘ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ দূষণ জনিত সমস্যা মোকাবিলা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং বলা যায়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত সংস্থা তথা জাতিসংঘের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
