ফাইজার কাজটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফাইজার কাজ দ্বারা পাঠ্যবইয়ে বর্ণিত জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদ কে বোঝানো হয়েছে। নারীর প্রতি যেকোনো ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে ১৯৭৯ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে 'সিডও' সনদ গৃহীত হয়। এই সনদ ১৯৮১ সাল থেকে কার্যকর হয়। সিডওকে নারী। অধিকারের পূর্ণাঙ্গ দলিল বলা যায়, কেননা এতে বিভিন্ন সময়ে নারীর প্রতি বৈষম্য নিরসনে গৃহীত বিভিন্ন বিষয়কে সমন্বিত করা হয়েছে। সিডও সনদে মোট ৩০ টি ধারা আছে। এর মধ্যে প্রথম ১৬ টি ধারায় নারীর প্রতি বিদ্যমান বৈষম্যগুলো উল্লেখ করা হয়েছে। আর অন্য ১৪ টি ধারায় এ বৈষম্য গুলো বিলোপের উপায় ব্যাখ্যা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের ১৩২ টি দেশ সিডও সনদটি সমর্থন করেছে। উদ্দীপকে. দেখা যায়, ফাইজা একটি আন্তর্জাতিক সংস্থার একটি সনদ নিয়ে নারী উন্নয়নে কাজ করছে। এক্ষেত্রে তার এ কাজটি দ্বারা জাতিসংঘের সিডও সনদ কে নির্দেশ করা হয়েছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
ফাইজার কাজটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
