দৃশ্যকল্প-১ [গণিত] -র কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ SDG বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের বড় চ্যালেঞ্জ সম্পদ বৈষম্যের দিকটি ফুটে উঠেছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের পথে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ হলো সম্পদ বৈষম্য। আমাদের দেশে ক্রমাগত সম্পদ বৈষম্য বেড়েই চলেছে। সমাজে একশ্রেণির মানুষ ভূমি, নদী, বন এমনকি অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছে। তাদের আয় দিন দিন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর আয় তেমন বাড়ছে না। ফলে মানুষের মাঝে সম্পদের বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, জনাব মাহিনের ঔষধের ব্যবসায়ে মুনাফা আগের চেয়ে অনেক বেড়েছে। কিন্তু তার ফ্ল্যাটের দারোয়ান ৫ জনের মধ্যে ২ জনের করোনার জন্য চাকরি চলে যায়। তারা শহর ছেড়ে গ্রামে চলে যায় এবং সেখানে তারা মানবেতর জীবনযাপন করে। তাদের এই অবস্থা সম্পদ বৈষম্যের সাথে সম্পর্কিত। সম্পদ বৈষম্যের ফলে ভারসাম্যহীন সমাজ গড়ে উঠছে। ফলে এক শ্রেণির সম্পদ বেড়েই চলছে, আরেক শ্রেণি আরও মানবেতর জীবন-যাপন করছে। সুতরাং দৃশ্যকল্প-১ SDG এর সম্পদ বৈষম্যকেই নির্দেশ করছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ -র কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
