বাংলাদেশ কীভাবে জাতিসংঘে অবদান রাখছে? ব্যাখ্যা কর।
উত্তর: জাতিসংঘের কর্মকাণ্ডে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ এ পর্যন্ত দু'বার জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য মনোনীত হয়েছে, যা এই সংস্থায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার পরিচায়ক। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছে। বিশেষ করে সিয়েরালিওন ও আইভরিকোস্টে সহিংসতা নিরসনে অবদান রেখে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। এভাবে জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ অসামান্য অবদান রেখে চলেছে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশ কীভাবে জাতিসংঘে অবদান রাখছে? ব্যাখ্যা কর।
উত্তর
