কামাল কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করে? ব্যাখ্যা কর।
উত্তর: কামাল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর অধীনে কাজ করে। বাংলাদেশের আর্থিক ও সামাজিক তথা অর্থাৎ- সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি সহাস্রাব্দ (মিলেনিয়াম) উন্নয়নের ৮টি লক্ষ্যমাত্রা (MDG) অর্জনে কাজ করছে। শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, দারিদ্র্য হার হ্রাসকরণ এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) অর্জনে বিশেষ করে শিশু মৃত্যুহার হ্রাসে অবদানের জন্য জাতিসংঘের এওয়ার্ড লাভ করেন। বর্তমানে টেকসই উন্নয়নের ১৭টি লক্ষমাত্রা (SDG) অর্জনের লক্ষ্যে কাজ করছে। উদ্দীপকের ঘটনা-১ এর কামাল বাংলাদেশে একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করে। এই সংস্থাটি দারিদ্র দূরীকরণ, শিক্ষার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং নানাবিধ উন্নয়নমূলক কাজ করে। এরূপ বর্ণনায় জাতিসংঘের অন্যতম অঙ্গসস্থা UNDP এর কার্যক্রম প্রকাশ পায়। অর্থাৎ জনাব কামাল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা UNDP তে কাজ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
কামাল কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
