উদ্দীপকে উল্লিখিত হুমায়ুন কবীর সাহেবের স্ত্রী কোন আর্ন্তজাতিক সংস্থায় কাজ করছেন? তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হুমায়ন কবির সাহেবের স্ত্রী জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিফেমে কাজ করছেন। জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম (UNIFEM) জাতিসংঘের একটি বিশেষ অঙ্গ সংস্থা, যেটি নারীদের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নারীদের উন্নয়নে এ সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। তাছাড়া নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতেও এ সংস্থা কাজ করছে। উদ্দীপকের হুমায়ন কবির সাহেবের স্ত্রী এমন একটি আন্তর্জাতিক সংস্থার কাজ করছেন যেটি নারীদের বিভিন্ন অধিকার আদায়ে ও নারী উন্নয়নে কাজ করছেন। এরূপ বর্ণনায় জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম এর কাজ প্রকাশ পায়। এটি নারীদের উন্নয়ন ও অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হুমায়ুন কবীর সাহেবের স্ত্রী কোন আর্ন্তজাতিক সংস্…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
