[গণিত] সংস্থাটি গঠিত হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সারাবিশ্বে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে 'WHO [গণিত] গঠিত হয়েছিল। WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। জনস্বাস্থ্য সুরক্ষায় এইডস, ম্যালেরিয়াসহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে মাঠ পর্যায়ে কাজ ছাড়াও গবেষণা করে। উন্নয়নশীল দেশগুলোতে সংস্থাটি বিনামূল্যে ওষুধ ও প্রতিষেধক সরবরাহ করে। ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক ব্যাধির উন্নত চিকিৎসা ও প্রকোপ হ্রাসের ব্যাপারেও WHO পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পরিচালিত প্রকল্পে সহায়তা করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল
সংস্থাটি গঠিত হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর
