শেয়ারFacebookWhatsApp

চার্ট-'১' দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে চার্ট-১ এ পাঠ্যবইয়ের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কে নির্দেশ করেছে। বিশ্বব্যাপী সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি। জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি অভীষ্ট লক্ষ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো- জলবায়ু কার্যক্রম, দারিদ্র্য বিলোপ, গুণগত শিক্ষা ও জেন্ডার সমতা, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ অসমতা হ্রাস, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, জলজ জীবন, স্থলজ জীবন, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব প্রভৃতি। এসডিজিতে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এই ৩টি প্রধান বৈশিষ্ট্যকে সমন্বয় করা হয়েছে। এসডিজি মূলদ মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার একটি বৃহৎ কর্মপরিকল্পনা যা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করাসহ বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। উদ্দীপকে চার্ট-১ এ একটি বিষয়ের লক্ষ্য হিসেবে সকল সমস্যা সমাধানের কথা, পরিবেশের উপাদান সমূহের নিরাপদের কথা এবং শান্তি স্থাপনের কথা বলা হয়েছে। যা টেকসই উন্নয়ন অভীষ্টের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের চার্ট-১ এর বিষয়গুলোতে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) কে নির্দেশ করেছে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus) · সৃজনশীল

চার্ট-'১' দ্বারা তোমার পাঠ্যবইয়ের কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্…

উদ্দীপক

question image

Chittagong · 2024

উত্তর

এসডিজি এর প্রধান উদ্দেশ্য বিশ্বের সার্বিক ও সার্বজনীন কল্যাণ।

উত্তর

উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার জন্য টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। সেই দায়িত্ব ও কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উন্নয়নে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সামষ্টিক অংশগ্রহণ ব্যতীত টেকসই উন্নয়নের সুফল ভোগ করা সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষুদ্র উন্নয়নে একটি গোষ্ঠীর সকলের অংশগ্রহণ থাকা আবশ্যক।

উত্তর

উদ্দীপকে চার্ট-১ এ পাঠ্যবইয়ের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কে নির্দেশ করেছে। বিশ্বব্যাপী সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি। জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি অভীষ্ট লক্ষ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো- জলবায়ু কার্যক্রম, দারিদ্র্য বিলোপ, গুণগত শিক্ষা ও জেন্ডার সমতা, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ অসমতা হ্রাস, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, জলজ জীবন, স্থলজ জীবন, অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব প্রভৃতি। এসডিজিতে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এই ৩টি প্রধান বৈশিষ্ট্যকে সমন্বয় করা হয়েছে। এসডিজি মূলদ মানুষ ও পৃথিবীর সমৃদ্ধি নিশ্চিত করার একটি বৃহৎ কর্মপরিকল্পনা যা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করাসহ বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। উদ্দীপকে চার্ট-১ এ একটি বিষয়ের লক্ষ্য হিসেবে সকল সমস্যা সমাধানের কথা, পরিবেশের উপাদান সমূহের নিরাপদের কথা এবং শান্তি স্থাপনের কথা বলা হয়েছে। যা টেকসই উন্নয়ন অভীষ্টের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের চার্ট-১ এর বিষয়গুলোতে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) কে নির্দেশ করেছে।

উত্তর

আমি মনে করি, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশ কর্তৃক গৃহীত চার্ট-২ এর কার্যক্রম এসডিজি অর্জনে যথেষ্ট নয়। উদ্দীপকে চার্ট-২ এ বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত কিছু কার্যক্রমের কথা বলা হয়েছে। সেখানে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার কথা, সমতা নিশ্চিত করা ও সঠিক পরিকল্পনা প্রণয়ন করার কথা বলা হয়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি সরবরাহের স্বাভাবিক অবস্থানের বিকল্প নেই। আবার সম্পদের অসম বণ্টনের ফলে সৃষ্ট দারিদ্র্য হ্রাস করতে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে সমতা দরকার। ভারসাম্যপূর্ণ উন্নয়ন করতে সঠিক পরিকল্পনারও বিকল্প নেই। কিন্তু এই কার্যাবলিই এসডিজি বাস্তবায়নে যথেষ্ট নয়। বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার পাশাপাশি যদি অংশীদারিত্ব না থাকে তবে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। শুধু সম্পদ বৈষম্যের ক্ষেত্রে সমতা নয় বরং আয়, ভোগ, জেন্ডার এবং অঞ্চল বৈষম্যও এদেশে উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করবে। অপরিকল্পিত শিল্পায়নের ও নগরায়ণের ফলে সৃষ্ট সমস্যা টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের বাঁধা হিসেবে কাজ করবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও নির্দিষ্টভাবে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম হাতে নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যাবলি বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়নকে আরও গতিশীল করতে হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে চার্ট-২ এ উল্লেখিত বিষয়গুলো ছাড়াও বাংলাদেশ সরকারকে এসডিজি বাস্তবায়নে আরও বিভিন্ন ধরনের কার্যাবলির উন্নয়ন ঘটাতে হবে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৯ : জাতিসংঘ ও বাংলাদেশ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ সরকার ২০০২ সালের জানুয়ারি মাস থেকে পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুদ ও ব্যবহারকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে। পলিথিন অপচনশীল বলে মাটির উর্বরা শক্তিকে বিনষ্ট করে, খাদ্যসামগ্রীতে পলিথিনের ব্যবহারে ক্যান্সার, চর্মরোগসহ নানা রোগের প্রাদুর্ভাব ঘটায় এবং এ রকম আরও বিভিন্ন সমস্যার কারণে পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ইদানীং আবার পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা পৃথিবীর জন্য মারাত্মক হুমকির কারণ।

Mymensingh · 2023

ক
MDG এর পূর্ণরূপ লেখ।
খ
সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?
গ
উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- তুমি কি এ ব্যাপারে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.MDG এর পূর্ণরূপ লেখ।

MDG এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভব ও তার বাবা টেলিভিশনে একটি প্রামান্যচিত্রে দেখতে পায় 'ক' দেশকে তার প্রতিবেশী দেশ যুদ্ধের মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে। ফলে একটি আন্তর্জাতিক সংস্থা উক্ত দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। বিভবের বাবা তাকে বলে, উক্ত সংস্থায় বাংলাদেশের অনেকেই একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে কাজ করে বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

Mymensingh · 2023

ক
সিডও-এর পূর্ণরূপ লেখ।
খ
ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সিডও-এর পূর্ণরূপ লেখ।

সিডও-এর পূর্ণরূপ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dinajpur · 2023

ক
অংশীজন কারা?
খ
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?
গ
ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অংশীজন কারা?

অংশীজন কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে পলিথিনের ব্যবহার বৃদ্ধি বাংলাদেশের এসডিজি অর্জনের পথকে কঠিন করে তুলবে- উদ্দীপকে এসডিজি অর্জনের কোন চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।সম্পদের অসম বণ্টন রোধ করা প্রয়োজন কেন?MDG এর পূর্ণরূপ লেখ।বিশ্বশান্তি রক্ষায় উদ্দীপকে উল্লিখিত বাহিনীর অবদান মূল্যায়ন কর।উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংস্থাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।ইউনিসেফ গঠন করা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।সিডও-এর পূর্ণরূপ লেখ।উক্ত বিষয়টি অর্জনের মাধ্যমে আমরা কী সুফল পেতে পারি? বিশ্লেষণ কর।ছক চিত্রে '?' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ কেন?অংশীজন কারা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।