চিত্র-P এর প্রক্রিয়ার ধাপসমূহের ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত A প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। টিস্যু কালচার পদ্ধতিটি কয়েকটি ধারাবাহিক ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। নিচে ধাপগুলো বর্ণনা করা হলো- i. শুরুতে উন্নত গুণসম্পন্ন রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্লান্টের জন্য নির্বাচন করা হয়। ii. উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ ও অ্যাগার প্রভৃতি সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। iii. অটোক্লেভ করে জীবাণুমুক্ত করার পর আবাদ মাধ্যমে এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়। পরে নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ মাধ্যমে স্থাপিত টিস্যুর বার বার বিভাজনের মাধ্যমে ক্যালাস বা অণুচারা উৎপন্ন হয়। iv.মূল উৎপাদনের লক্ষ্যে নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে কেঁটে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। V.সবশেষে মূল তৈরি হওয়ার পর চারাগুলোকে মাটি ভরাপাত্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে এগুলোকে ল্যাবরেটরির বাইরের পরিবেশে খাপ খাওয়ানো হয় এবং এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের মাটিতে লাগানো হয়। চুল বিনতে ও
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
চিত্র-P এর প্রক্রিয়ার ধাপসমূহের ব্যাখ্যা দাও।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর