চিত্র-A থেকে চিত্র-B সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A স্ত্রী জনন মাতৃকোষ এবং চিত্র-B হচ্ছে ভূণথলি। গর্ভযন্ত্র, প্রতিপাদ কোষ এবং গৌণ নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত হয় ভূণথলি। গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক থাকে যেখানে স্ত্রীজনন মাতৃকোষ ( [গণিত] ) সৃষ্টি হয়। এ কোষটি মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় চারটি হ্যাপ্লয়েড ( [গণিত] ) কোষ সৃষ্টি করে, যার মধ্যে নিচের কোষটি ছাড়া বাকি তিনটি কোষ বিনষ্ট হয়ে যায়। জীবিত কোষটির নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে দু'টি নিউক্লিয়াসে পরিণত হয় এবং ভূণথলির দু'মেরুতে অবস্থান নেয়। এরপর এ দু'টি নিউক্লিয়াসের প্রতিটি পরপর দু'বার বিভাজিত হয়ে চারটি করে নিউক্লিয়াস সৃষ্টি করে। পরবর্তীতে দুই মেরু হতে একটি করে নিউক্লিয়াস ভূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পর মিলিত হয়ে গৌণ নিউক্লিয়াস ( [গণিত] ) সৃষ্টি করে। দুই মেরুর নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম ও হালকা প্রাচীর সহকারে কোষের সৃষ্টি করে। ডিম্বকরন্দ্রের দিকের কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে। এদের মাঝের বড় কোষটিকে ডিম্বাণু এবং অন্য কোষ দু'টিকে সহকারি কোষ বলা হয়। গর্ভযন্ত্রের বিপরীত বা ডিম্বকমূলের দিকের কোষ তিনটিকে প্রতিপাদ কোষ বলে। এভাবেই ভূণথলি গঠিত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
চিত্র-A থেকে চিত্র-B সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপক

Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর