উদ্ভিদের বংশবিস্তারে চিত্র 'D [গণিত] এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-D হলো পুংস্তবক। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান উপাদান হলো বীজ। নিষেকের মাধ্যমে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে তৈরি হয়। পুংজনন কোষ তৈরি হয় পুংকেশরের মাধ্যমে, যা ফুলের একটি অত্যাবশ্যকীয় স্তবক, পুংস্তবকের অংশ। পুংস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। পুংকেশর পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এই পরাগরেণুর নিউক্লিয়াস বিভাজিত হয়ে নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস তৈরি করে। জনন নিউক্লিয়াস পরবর্তীতে বিভাজিত হয়ে দুটি পুংজনন কোষ তৈরি হয়। পুংজনন কোষ গর্ভাশয়ে অবস্থিত স্ত্রীজনন কোষের সাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে যা পরবর্তীতে ভ্রূণে এবং ডিম্বক বীজে পরিণত হয়। এই বীজ অঙ্কুরোদগমের মাধ্যমে নতুন গাছ সৃষ্টি হয়। তাই বলা যায় উদ্ভিদের বংশবিস্তারে পুংজনন কোষ সৃষ্টির মাধ্যমে পুংস্তবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্ভিদের বংশবিস্তারে চিত্র 'D এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর

উত্তর