উদ্দীপকের A অংশটির গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের A অংশটি হলো পরাগধানী। এখানে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটে। নিচে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করা হলো— পরাগরেণু পুং-গ্যামেটোফাইটের প্রথম কোষ। পূর্ণতা প্রাপ্তির পূর্বে পরাগরেণু মাতৃকোষে মিয়োসিস ঘটে, যার ফলে এর নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড (n) ধরনের। পূর্ণতা প্রাপ্তির পর পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় নিউক্লিয়াস ও একটি ক্ষুদ্র নিউক্লিয়াস সৃষ্টি হয়। বড় নিউক্লিয়াসটিকে নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে জনন নিউক্লিয়াস বলে। নালিকা নিউক্লিয়াসটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালি এবং জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দু'টি পুংজনন কোষ তথা পুংগ্যামেট সৃষ্টি করে। জনন নিউক্লিয়াসের এ বিভাজন সাধারণত পরাগনালিতে সংঘটিত হয়ে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্দীপকের A অংশটির গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করো।
উদ্দীপক

Rajshahi · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর