শেয়ারFacebookWhatsApp

'P [গণিত] এবং 'Q [গণিত] তে সংঘটিত পরাগায়নের মধ্যে কোনটির সুবিধা বেশি- মতামত দাও।

উত্তর: উদ্দীপকের P উভলিঙ্গ ফুল হওয়ায় এতে স্ব-পরাগায়ন ঘটে। অপরদিকে Q-তে পর-পরাগায়ন ঘটে। নিচের স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের তুলনামূলক আলোচনা থেকে সহজেই বোঝা যাবে কোনটির সুবিধা বেশি। স্ব-পরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয় এবং পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না। অপরদিকে পর-পরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয় এবং পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয়। স্ব-পরাগায়নে সৃষ্ট প্রজাতির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, ফলে কোনো নতুন উপ-প্রজাতি বা প্রকরণ সৃষ্টি হয় না। অপরপক্ষে, পর-পরাগায়নে সৃষ্ট উদ্ভিদের প্রজাতিক গুণাবলী পরিবর্তনের মাধ্যমে নতুন উপ-প্রজাতির বা প্রকরণ সৃষ্টি হয়। স্ব-পরাগায়নে সৃষ্ট নতুন প্রজন্মের গাছ কম জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি করে, ফলে বীজের অঙ্কুরোদগমের হার কমে যায়। অপরদিকে, পর-পরাগায়নে সৃষ্ট নতুন প্রজন্মের গাছের বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হয়, ফলে বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়। স্ব-পরাগায়নে সৃষ্ট নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায় এবং এ প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। পর-পরাগায়নে সৃষ্ট নতুন গাছের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, স্ব-পরাগায়নের চেয়ে পরপরাগায়ন বেশি সুবিধাজনক।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল

'P এবং 'Q তে সংঘটিত পরাগায়নের মধ্যে কোনটির সুবিধা বেশি- মতামত দাও।

উদ্দীপক

question image

Barisal · 2017

উত্তর

যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাই প্রজনন।

উত্তর

যে সকল ফুলে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয় সেগুলো পতঙ্গপরাগী ফুল। পতঙ্গপরাগী ফুল বড়, রঙিন, সুগন্ধি, মধুগ্রন্থিযুক্ত এবং এর পরাগরেণু ও গর্ভমুণ্ড আঁঠালো সুগন্ধযুক্ত হয়। যেমন- জবা, কুমড়া, সরিষা ইত্যাদি পতঙ্গপরাগী উদ্ভিদ।

উত্তর

উদ্দীপকের Q (i) হলো শিমুল এর পুং ফুল। পুং-গ্যামিটোফাইটের উৎপত্তি নিচে বর্ণনা করা হলো— প্রাথমিক পরাগরেণু মাতৃকোষ (2n\mathrm{2n}) মিয়োসিস বিভাজনের ফলশ্রুতিতে পরাগরেণু তৈরি হয় যা হ্যাপ্লয়েড (n\mathrm{n}) নিউক্লিয়াস বহন করে। পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায় নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এ বিভাজনে একটি বড় নিউক্লিয়াস (n\mathrm{n}) ও একটি ক্ষুদ্র নিউক্লিয়াস (n\mathrm{n}) সৃষ্টি হয়। বড়টি নালিকা নিউক্লিয়াস ও ক্ষুদ্রটি জেনারেটিভ বা জনন নিউক্লিয়াস নামে পরিচিত। নালিকা নিউক্লিয়াসটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালি এবং জেনারেটিভ নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দু'টি হ্যাপ্লয়েড (n\mathrm{n}) পুংজনন কোষ তথা পুংগ্যামেট সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকের P উভলিঙ্গ ফুল হওয়ায় এতে স্ব-পরাগায়ন ঘটে। অপরদিকে Q-তে পর-পরাগায়ন ঘটে। নিচের স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের তুলনামূলক আলোচনা থেকে সহজেই বোঝা যাবে কোনটির সুবিধা বেশি। স্ব-পরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয় এবং পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না। অপরদিকে পর-পরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয় এবং পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয়। স্ব-পরাগায়নে সৃষ্ট প্রজাতির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, ফলে কোনো নতুন উপ-প্রজাতি বা প্রকরণ সৃষ্টি হয় না। অপরপক্ষে, পর-পরাগায়নে সৃষ্ট উদ্ভিদের প্রজাতিক গুণাবলী পরিবর্তনের মাধ্যমে নতুন উপ-প্রজাতির বা প্রকরণ সৃষ্টি হয়। স্ব-পরাগায়নে সৃষ্ট নতুন প্রজন্মের গাছ কম জীবনীশক্তি সম্পন্ন বীজের সৃষ্টি করে, ফলে বীজের অঙ্কুরোদগমের হার কমে যায়। অপরদিকে, পর-পরাগায়নে সৃষ্ট নতুন প্রজন্মের গাছের বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হয়, ফলে বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়। স্ব-পরাগায়নে সৃষ্ট নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায় এবং এ প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। পর-পরাগায়নে সৃষ্ট নতুন গাছের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, স্ব-পরাগায়নের চেয়ে পরপরাগায়ন বেশি সুবিধাজনক।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১১ : জীবে প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

"পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।

লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার পার্থক্য লেখো।

সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নাইট্রোজেন কীভাবে সালোকসংশ্লেষণের গতি নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো।

নাইট্রোজেন কীভাবে সালোকসংশ্লেষণের গতি নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝায়?

অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কীভাবে সস্যকলার উৎপত্তি ঘটে?

কীভাবে সস্যকলার উৎপত্তি ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফলের উৎপত্তি কীভাবে হয়?

ফলের উৎপত্তি কীভাবে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বিনিষেক বলতে কী বুঝ?

দ্বিনিষেক বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।