শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
উত্তর: পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবদের বিভিন্ন দলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভক্তিকরণই হলো শ্রেণিবিন্যাস। এর উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করে সংক্ষিপ্তভাবে তা উপস্থাপন করা, জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা এবং সর্বোপরি জীবজগত ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ ও পরিচর্যায় সচেতন হওয়া।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ?
উত্তর