উদ্দীপকে উল্লিখিত মাধ্যমে কিভাবে ফল ও বীজের বিস্তরণ ঘটে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ফল ও বীজের বিস্তরণের জন্য পশু, পাখি ও পানি এ তিন ধরনের মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। নিচে তিনটি মাধ্যমে ফল ও বীজের বিস্তরণ প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো— পাখির মাধ্যমে: অনেক সময় পাখিরা বিভিন্ন ধরনের ফল ভক্ষণের জন্য ঠোঁটে করে দূর-দূরান্তে নিয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে পাখিরা ফলের সাথে বীজ ভক্ষণ করে এবং বীজ পরিপাক না হওয়ায় তা মলের সাথে নির্গত হয়। এভাবে পাখির মাধ্যমে ফল ও বীজের বিস্তার ঘটে। পশুর মাধ্যমে: বিভিন্ন ধরনের ফলের গায়ে কাঁটা থাকে, যেমন- আপাং, প্রেমকাঁটা ইত্যাদি। এই কাঁটার সাহায্যে ফলগুলো প্রাণী বা পশুর দেহে আটকে যায় এবং দূরে স্থানান্তরিত হয়। এছাড়া কোনো কোনো ফল তার গায়ে বিদ্যমান আংটার ন্যায় উপাঙ্গ দ্বারা জীবদেহে লেগে দূরে বিস্তার লাভ করে। যেমন- ঘাগড়া। পানির মাধ্যমে : জলজ উদ্ভিদ এবং যেসব উদ্ভিদ সমুদ্র বা নদীর ধারে জন্মে সেসব উদ্ভিদের ফল ও বীজ পানির মাধ্যমে বিস্তার লাভ করে। পানিতে ভেসে থাকার জন্যে এসব উদ্ভিদের ফলত্বকের ভেতরে বায়ুকুঠুরী থাকে। যেমন- পদ্ম, নারিকেল ইত্যাদি।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাধ্যমে কিভাবে ফল ও বীজের বিস্তরণ ঘটে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর