শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত রোগটি প্রতিরোধে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো এইডস। HIV ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয়। এইডস রোগটি প্রতিরোধে করণীয় হচ্ছে: • সামাজিক ও ধর্মীয় আদর্শ এবং রীতিনীতি অনুসরণ করতে হবে। • একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে না জড়িয়ে একজন জীবন সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। • রক্ত গ্রহণের পূর্বে তা HIV সংক্রামক কিনা তা পরীক্ষা করে নিতে হবে। • অন্যদের ব্যবহার করা সুঁই, ব্লেড ও সিরিঞ্জ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। • বয়ঃসন্ধিকালে থাকা কিশোর-কিশোরীসহ সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। • সুঁই ও কাঁচিসহ যেসব ধারালো জিনিস ত্বকে প্রবেশ করানো হয় সেগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। • কোনো রোগীর দেহে অন্যের অঙ্গ প্রতিস্থাপনের সময় প্রতিটি ধাপে সাবধানতা অবলম্বন করতে হবে। • তরুণ সমাজকে গণসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। উপরিউক্ত উপায়ে AIDS রোগ প্রতিরোধ করা সম্ভব।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত রোগটি প্রতিরোধে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

উদ্দীপক

এক ধরনের জীবাণুর কারণে মানবদেহের শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। ফলে মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জীবাণুটি মানবদেহে অনেক দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।

Dhaka · 2021

উত্তর

পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে যে স্নায়ুসন্ধি গঠিত হয় তাকে সিন্যাপস (Synapse) বলে।

উত্তর

যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু-টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে অমরা বা গর্ভফুল বলে। ভ্রূণ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে অমরা বৃক্কের মতো কাজ করে। ভ্রূণ দেহে বিপাকের ফলে যে নাইট্রোজেন জাত, বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, তা অমরার মাধ্যমে ভ্রূণ দেহ থেকে অপসারিত হয়। অমরা, আম্বিলিকাল কার্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে এবং এসব নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে। এভাবে ভ্রূণের রেচনে অমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো এইডস। নিম্নলিখিত কারণে একজন সুস্থ ব্যক্তি এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন। যেমন- • এইডস আক্রান্ত পুরুষ ও মহিলার যৌন মিলনের মাধ্যমে এ রোগ হয়। • দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, বড় অস্ত্রোপচার, রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া, ক্যান্সার ইত্যাদি ক্ষেত্রে দেহে রক্ত সঞ্চালন প্রয়োজন হয়। এই অবস্থায় এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালন করলে এইডস রোগ হয়। • এইডসে আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানে রোগটি ছড়ায় না। বাবার সাথে যৌনমিলনের মাধ্যমে মায়ের এইডস হতে পারে এবং আক্রান্ত মায়ের গর্ভের সন্তান তখন এইডস রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশুও এইডস এ আক্রান্ত হতে পারে। • HIV জীবাণুযুক্ত ইনজেকশনের সিরিঞ্জ, সূঁচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমেও সুস্থ ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারে। এমনকি সেলুনে একই ব্লেড একাধিক ব্যক্তি ব্যবহার করলে তার মাধ্যমেও রোগটি ছড়াতে পারে। • এইডসে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ রোগ সংক্রমিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রোগটি হলো এইডস। HIV ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয়। এইডস রোগটি প্রতিরোধে করণীয় হচ্ছে: • সামাজিক ও ধর্মীয় আদর্শ এবং রীতিনীতি অনুসরণ করতে হবে। • একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে না জড়িয়ে একজন জীবন সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। • রক্ত গ্রহণের পূর্বে তা HIV সংক্রামক কিনা তা পরীক্ষা করে নিতে হবে। • অন্যদের ব্যবহার করা সুঁই, ব্লেড ও সিরিঞ্জ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। • বয়ঃসন্ধিকালে থাকা কিশোর-কিশোরীসহ সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। • সুঁই ও কাঁচিসহ যেসব ধারালো জিনিস ত্বকে প্রবেশ করানো হয় সেগুলো জীবাণুমুক্ত করে নিতে হবে। • কোনো রোগীর দেহে অন্যের অঙ্গ প্রতিস্থাপনের সময় প্রতিটি ধাপে সাবধানতা অবলম্বন করতে হবে। • তরুণ সমাজকে গণসচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। উপরিউক্ত উপায়ে AIDS রোগ প্রতিরোধ করা সম্ভব।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১১ : জীবে প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

"পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।

লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার পার্থক্য লেখো।

সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নাইট্রোজেন কীভাবে সালোকসংশ্লেষণের গতি নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো।

নাইট্রোজেন কীভাবে সালোকসংশ্লেষণের গতি নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝায়?

অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কীভাবে সস্যকলার উৎপত্তি ঘটে?

কীভাবে সস্যকলার উৎপত্তি ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফলের উৎপত্তি কীভাবে হয়?

ফলের উৎপত্তি কীভাবে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বিনিষেক বলতে কী বুঝ?

দ্বিনিষেক বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।