উদ্ভিদের বংশবৃদ্ধিতে C ও D অংশের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'C [গণিত] হচ্ছে পুংকেশর যা থেকে দুটি পুংগ্যামেট ও একটি নালিকা কোষ তৈরি হয় এবং 'D [গণিত] হচ্ছে গর্ভাশয় যা থেকে ডিম্বাণু, সহকারী কোষ, গৌণকেন্দ্রিকা ও প্রতিপাদ কোষ তৈরি হয়। একটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের সৃষ্টি করে। জাইগোট কোষটি হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এর প্রথম বিভাজনে দুটি কোষের সৃষ্টি হয়। জাইগোটের বিভাজন অনুপ্রস্থে ঘটে। ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে ভিত্তি কোষ এবং ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিক্যাল কোষ বলা হয়। একই সাথে এ কোষ দুটির বিভাজন চলতে থাকে। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি কোষ থেকে ভ্রূণ ধারক গঠিত হয়। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল ও ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভ্রূণসহ বীজে পরিণত হয়। এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের বা নতুন উদ্ভিদের সৃষ্টি করে। যদি পুং গ্যামেট ও ডিম্বাণু এর মিলন না হতো, তবে জাইগোট সৃষ্টি হত না, ফলস্বরূপ পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম হতো না। তখন উদ্ভিদের বিলুপ্তি ঘটত এবং এর ফলস্বরূপ জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত। এভাবে উদ্ভিদের বংশবৃদ্ধিতে উদ্দীপকের 'C [গণিত] অর্থাৎ পুংস্তবক এবং 'D [গণিত] অর্থাৎ স্ত্রীস্তবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্ভিদের বংশবৃদ্ধিতে C ও D অংশের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর