শেয়ারFacebookWhatsApp

জীবজগতে A ও B প্রক্রিয়া দুটির গুরুত্ব তুলে ধর।

উত্তর: উদ্দীপকের A ও B প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীর যৌন প্রজনন যা নিষেকের মাধ্যমে পূর্ণতা লাভ করে। নিচে নিষেকের গুরুত্ব তুলে ধরা হলো- জীবজগতে নিষেকের গুরুত্ব তথা তাৎপর্য অপরিসীম। নিষেক হলো পুংজননকোষ বা শুক্রাণুর সাথে স্ত্রীজননকোষ বা ডিম্বাণুর মিলন। আমরা খাদ্য হিসেবে উদ্ভিদের যে ফল গ্রহণ করি তা নিষেক ক্রিয়ারই ফসল। নিষেক ক্রিয়া শেষ হলেই উদ্ভিদের ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে এটি ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। নিষেক না হলে পুষ্পক উদ্ভিদই হয়তো বিলীন হয়ে যেত। আবার নিষেক ক্রিয়া না ঘটলে উদ্ভিদসমূহ হ্যাপ্লয়েড (n) অবস্থা থেকে ডিপ্লয়েড (2n) অবস্থায় অর্থাৎ পূর্ণাঙ্গ উদ্ভিদে ফিরে আসতো না। ফলে প্রজাতিতে ঘটে যেত আমূল পরিবর্তন। অন্যদিকে, প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় নিষেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। প্রাণীর যৌন প্রজননে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে নিষেক ক্রিয়া সম্পন্ন হয় এবং জাইগোট গঠন করে। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে জাইগোট থেকে ভ্রূণ এবং ভ্রূণ থেকে শিশু জন্ম নেয়। নিষেক ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে পুঃস্থাপিত করে, ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে, ক্রোমোজোম কর্তৃক বহনকৃত পিতা-মাতার বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে। অতএব, দেখা যাচ্ছে যে, উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধিতে নিষেক ক্রিয়ার গুরুত্ব অপরিসীম এবং অতুলনীয়।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল

জীবজগতে A ও B প্রক্রিয়া দুটির গুরুত্ব তুলে ধর।

উদ্দীপক

A : জননকোষের মিলন → জাইগোট → ভ্রূণ → T। B : জননকোষের মিলন → জাইগোট → ভ্রূণ → শিশু।

Rajshahi · 2021

উত্তর

গাছের ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে, ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে।

উত্তর

পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে (Style) পতিত হয়। এরপর পরাগনালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এবং কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে উঠে। স্ফীত অগ্রভাগটি কেটে পুংজনন কোষ দুটি ভ্রূণথলিতে মুক্ত হয়। এর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট (2n) তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের (\end{osperm}cells) সৃষ্টি করে। প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এ ঘটনাকে দ্বিনিষেক (Double fertilization) বলা হয়। অর্থাৎ দ্বিনিষেকের মাধ্যমেই শস্যকলার উৎপত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকের T হলো স্পোরোফাইট। নিম্নে T সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- পরাগরেণু অঙ্কুরিত হওয়ার সময় এর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস তৈরি করে। পরবর্তীতে জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট তৈরি হয়। স্ত্রী গ্যামিটোফাইটের ক্ষেত্রে ডিম্বকের ভেতর বিভিন্ন ধারাবাহিক ধাপের মাধ্যমে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু এবং ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস তৈরি হয়। পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট গ্যামেটোফাইটিক (n) পর্যায়ের কোষ। পরাগায়নের সময় একটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের সৃষ্টি করে। জাইগোট কোষটি হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এর প্রথম বিভাজনে দুটি কোষের সৃষ্টি হয়। যার একটি হলো এপিক্যাল কোষ এবং অপরটি হলো ভিত্তি কোষ। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি কোষ থেকে ভ্রূণ ধারক গঠিত হয়। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল ও ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভ্রূণসহ বীজে পরিণত হয়। এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের বা নতুন উদ্ভিদের সৃষ্টি করে।

উত্তর

উদ্দীপকের A ও B প্রক্রিয়া দুটি হলো যথাক্রমে উদ্ভিদ ও প্রাণীর যৌন প্রজনন যা নিষেকের মাধ্যমে পূর্ণতা লাভ করে। নিচে নিষেকের গুরুত্ব তুলে ধরা হলো- জীবজগতে নিষেকের গুরুত্ব তথা তাৎপর্য অপরিসীম। নিষেক হলো পুংজননকোষ বা শুক্রাণুর সাথে স্ত্রীজননকোষ বা ডিম্বাণুর মিলন। আমরা খাদ্য হিসেবে উদ্ভিদের যে ফল গ্রহণ করি তা নিষেক ক্রিয়ারই ফসল। নিষেক ক্রিয়া শেষ হলেই উদ্ভিদের ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার কারণে ধীরে ধীরে এটি ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। নিষেক না হলে পুষ্পক উদ্ভিদই হয়তো বিলীন হয়ে যেত। আবার নিষেক ক্রিয়া না ঘটলে উদ্ভিদসমূহ হ্যাপ্লয়েড (n) অবস্থা থেকে ডিপ্লয়েড (2n) অবস্থায় অর্থাৎ পূর্ণাঙ্গ উদ্ভিদে ফিরে আসতো না। ফলে প্রজাতিতে ঘটে যেত আমূল পরিবর্তন। অন্যদিকে, প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় নিষেক গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। প্রাণীর যৌন প্রজননে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে নিষেক ক্রিয়া সম্পন্ন হয় এবং জাইগোট গঠন করে। পরবর্তীতে বিভিন্ন ধাপ অতিক্রম করে জাইগোট থেকে ভ্রূণ এবং ভ্রূণ থেকে শিশু জন্ম নেয়। নিষেক ভ্রূণে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাকে পুঃস্থাপিত করে, ডিম্বাণুকে পরিস্ফুটনের জন্য সক্রিয় করে তোলে, ক্রোমোজোম কর্তৃক বহনকৃত পিতা-মাতার বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে। অতএব, দেখা যাচ্ছে যে, উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধিতে নিষেক ক্রিয়ার গুরুত্ব অপরিসীম এবং অতুলনীয়।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১১ : জীবে প্রজনন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

"পরাগায়নের মাধ্যম"-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

পর-পরাগায়ন কেন তাৎপর্যপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।

লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

ফুলের বৃতি অপেক্ষা দলের বৈশিষ্ট্য ভিন্ন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

নিষেকের ফলে কী হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার পার্থক্য লেখো।

সালোকসংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার পার্থক্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নাইট্রোজেন কীভাবে সালোকসংশ্লেষণের গতি নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো।

নাইট্রোজেন কীভাবে সালোকসংশ্লেষণের গতি নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝায়?

অ্যান্টিবায়োসিস বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কীভাবে সস্যকলার উৎপত্তি ঘটে?

কীভাবে সস্যকলার উৎপত্তি ঘটে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফলের উৎপত্তি কীভাবে হয়?

ফলের উৎপত্তি কীভাবে হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বিনিষেক বলতে কী বুঝ?

দ্বিনিষেক বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

ধানকে বায়ুপরাগী উদ্ভিদ বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।