A, B ও C এর সমন্বিত কার্যক্রম নতুন উদ্ভিদ সৃষ্টিতে সহায়তা করে- বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে A হল গর্ভমুন্ড, B হলো পরাগধানী এবং C হলো গর্ভাশয়। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলের মতো অংশকে পরাগধানী বা পরাগরেণু থলি বলে। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। পরাগরেণু অঙ্কুরিত হওয়ার সময় এর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে নালিকা নিউক্লিয়াস ও জনন নিউক্লিয়াস তৈরি করে। পরবর্তীতে জনন নিউক্লিয়াস থেকে দুটি পুংগ্যামেট তৈরি হয়। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। স্ত্রী গ্যামিটোফাইটের ক্ষেত্রে ডিম্বকের ভেতর বিভিন্ন ধারাবাহিক ধাপের মাধ্যমে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু এবং ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস তৈরি হয়। পরাগায়নের সময় গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হয়, পরবর্তীতে কয়েকটি ধাপ পার করে নিষেক সম্পন্ন হয়। একটি পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের সৃষ্টি করে। জাইগোট কোষটি হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। এর প্রথম বিভাজনে দুটি কোষের সৃষ্টি হয়। যার একটি হলো এপিক্যাল কোষ এবং অপরটি হলো ভিত্তি কোষ। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভ্রূণে পরিণত হয়। একই সাথে ভিত্তি কোষ থেকে ভ্রূণ ধারক গঠিত হয়। ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল ও ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি সস্যটিস্যু উৎপন্ন করে। পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভ্রূণসহ বীজে পরিণত হয়। এ বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের বা নতুন উদ্ভিদের সৃষ্টি করে। তাই বলা যায়, A, B ও C অর্থাৎ গর্ভমুন্ড, পরাগধানী ও গর্ভাশয়ের সমন্বিত কার্যক্রম নতুন উদ্ভিদ সৃষ্টিতে সহায়তা করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
A, B ও C এর সমন্বিত কার্যক্রম নতুন উদ্ভিদ সৃষ্টিতে সহায়তা করে- বিশ্…
উদ্দীপক

Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর