"চিত্র: 'Y [গণিত] দ্বারা নির্দেশিত প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিভিন্ন ধরনের ফুলের জন্য বিভিন্ন বাহকের প্রয়োজন হয়" – বিশ্লেষণ -করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত চিত্র-'Y [গণিত] দ্বারা পর-পরাগায়নকে বুঝানো হয়েছে। পর-পরাগায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিভিন্ন ধরনের ফুলের জন্য বিভিন্ন বাইকের প্রয়োজন হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- পরপরাগায়ন হলো একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ সংযোগ। বিভিন্ন মাধ্যম বা বাহকের মাধ্যমে এটি হতে পারে। যেমন- পতঙ্গের মাধ্যমে জবা, সরিষা ইত্যাদি ফুলের পরাগায়ন ঘটে। পতঙ্গপরাগী ফুল বড়, রঙিন ও মধুগ্রন্থিযুক্ত এবং পরাগরেণু ও গর্ভমুণ্ড আঁঠালো সুগন্ধযুক্ত হয়। বায়ুর মাধ্যমে যেসব ফুলের পরাগায়ন ঘটে সেসব ফুল হালকা ও মধুগ্রন্থিহীন। এসব ফুলে সুগন্ধ নেই। এদের গর্ভমুণ্ড আঁঠালো ও শাখান্বিত, কখনও পালকের মতো, যেমন- ধান। আবার পানিতে জন্মানো ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা। এসব ফুলে সুগন্ধ নেই। স্ত্রীপুষ্পের বৃন্ত লম্বা কিন্তু পুংপুষ্পের বৃন্ত ছোট। এদের পরাগায়ন ঘটে পানির মাধ্যমে। যেমন-পাতাশেওলা। আবার, কদম, শিমুল, কচু ইত্যাদি ফুল মোটামুটি বড়ো ধরনের হয়। এদের রং আকর্ষণীয় তবে গন্ধ থাকতেও পারে আবার নাও পারে। এসব ফুলের পরাগায়ন সংঘটিত হয় প্রাণীর মাধ্যমে। অতএব দেখা যাচ্ছে, বিভিন্ন ফুলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কারণেই পর-পরাগায়নে ভিন্নতা দেখা যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
"চিত্র: 'Y দ্বারা নির্দেশিত প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিভিন্ন ধরনের…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর