'R [গণিত] এবং 'S [গণিত] এ সংঘটিত পরাগায়নের মধ্যে কোনটি প্রকৃতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে – বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত R হলো সহবাসী উদ্ভিদ (সরিষা) অর্থাৎ উভলিঙ্গ ফুল এবং S হলো ভিন্নবাসী উদ্ভিদ পেঁপে। সরিষা এবং পেঁপে উদ্ভিদে যথাক্রমে স্বপরাগায়ন এবং পর-পরাগায়ন সংঘটিত হয়। প্রকৃতিতে স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো— স্ব-পরাগায়নের ফলে পরাগায়নের অপচয় কম হয়। এর ফলে একই প্রজাতির নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। তাতে বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন আসে না বলে প্রজাতির গুণাগুণও অক্ষুণ্ণ থাকে। এভাবেই কোনো একটি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। কিন্তু পর-পরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়, বীজের অঙ্কুরোদগমের হার বৃদ্ধি পায়, বীজ অধিক জীবনীশক্তি সম্পন্ন হয় ও নতুন প্রজাতির সৃষ্টি হয়। দু'টি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে। তাই এর ফলে যে বীজ উৎপন্ন হয় তা নতুন গুণসম্পন্ন হয়। এ বীজ থেকে যে গাছ জন্মায় তাও নতুন গুণসম্পন্ন হয়। এ কারণে এসব গাছের নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়। উপর্যুক্ত আলোচনা হতে স্পষ্ট প্রতীয়মান হয় যে, উদ্দীপকে উল্লেখিত R ও S প্রক্রিয়ার মধ্যে ৪ জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
'R এবং 'S এ সংঘটিত পরাগায়নের মধ্যে কোনটি প্রকৃতিতে তাৎপর্যপূর্ণ ভ…
উদ্দীপক

Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
এ বিভাজনে একটি বড়ো কোষ ও একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড়ো কোষটিকে নালিকোষ এবং ক্ষুদ্র কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজননকোষ (পুংগ্যামেট) উৎপন্ন হয়। এভাবেই পুংগ্যামেটোফাইটে পুংজননকোষ (পুংগ্যামেট) উৎপন্ন হয়।উত্তর