S(i) এ গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের S(i) দ্বারা পুরুষ ফুলকে বুঝানো হয়েছে। পুরুষ ফুলের পুংস্তবকের পরাগধানীতে পুংগ্যামেটোফাইট সৃষ্টি হয়। পুংগ্যামেটোফাইটের মাধ্যমেই পুংগ্যামেট তৈরি হয়। নিচে পুংগ্যামেটোফাইট উৎপত্তির বর্ণনা দেওয়া হলো— পরাগরেণু পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি (2n) মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগ কোষ (n) সৃষ্টি করে। পূর্ণতাপ্রাপ্তির পরপর পরাগরেণু পরাগথলিতে থাকা অবস্থায়ই অঙ্কুরোদগম শুরু হয়। পরাগরেণুর কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। [চিত্র] এ বিভাজনে একটি বড়ো কোষ ও একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড়ো কোষটিকে নালিকোষ এবং ক্ষুদ্র কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজননকোষ (পুংগ্যামেট) উৎপন্ন হয়। এভাবেই পুংগ্যামেটোফাইটে পুংজননকোষ (পুংগ্যামেট) উৎপন্ন হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
S(i) এ গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করো।
উদ্দীপক

Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
এ বিভাজনে একটি বড়ো কোষ ও একটি ক্ষুদ্র কোষ সৃষ্টি হয়। বড়ো কোষটিকে নালিকোষ এবং ক্ষুদ্র কোষটিকে জেনারেটিভ কোষ বলে। নালিকোষ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালি এবং জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে দুটি পুংজননকোষ (পুংগ্যামেট) উৎপন্ন হয়। এভাবেই পুংগ্যামেটোফাইটে পুংজননকোষ (পুংগ্যামেট) উৎপন্ন হয়।উত্তর