'M [গণিত] ও 'N [গণিত] এর মিলনে কীভাবে নতুন স্পোরোফাইট সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের M হলো পুংজনন কোষ এবং N হলো স্ত্রীজনন কোষ। এদের মিলনের মাধ্যমে উদ্ভিদের নিষেক সম্পন্ন হয় এবং নতুন স্পোরোফাইট অর্থাৎ উদ্ভিদ দেহ সৃষ্টির সূচনা ঘটে। নিষেকের সময় পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ডিপ্লয়েড (2n) জাইগোট উৎপন্ন করে। এই জাইগোটটিই হলো নতুন স্পোরোফাইট এর প্রথম কোষ। ভ্রূণ ও সস্যের বিকাশ: নিষেক সম্পন্ন হওয়ার পর জাইগোটটি অনুপ্রস্থে বিভাজিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে। এর মধ্যে ডিম্বকরন্দ্রের দিকের কোষকে ভিত্তি কোষ এবং ভূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিক্যাল কোষ বলা হয়। একই সাথে এই কোষ দুটির বিভাজন চলতে থাকে। ধীরে ধীরে এপিক্যাল কোষটি একটি ভূণে পরিণত হয় এবং ভিত্তি কোষটি থেকে ভূণধারক গঠিত হয়। ক্রমশ ভূণটিতে বীজপত্র, ভূণমূল এবং ভূণকাণ্ডের সৃষ্টি হয়। একই সাথে ফুলের গৌণ নিউক্লিয়াসটি রূপান্তরিত হয়ে সস্য টিস্যু উৎপন্ন করে, যা ট্রিপ্লয়েড (3n)। এই সস্য টিস্যু বিকাশমান ভূণের জন্য খাদ্য মজুদ রাখে। নতুন স্পোরোফাইট গঠন: পরিণত অবস্থায় ডিম্বকটি সস্য ও ভূণসহ বীজে পরিণত হয় এবং গর্ভাশয়টি ফলে রূপান্তরিত হয়। বীজের ভেতরেই এই ভূণটি সুরক্ষিত থাকে। পরবর্তীতে এই বীজ উপযুক্ত পরিবেশে অঙ্কুরিত হয় এবং ভূণ থেকে একটি পূর্ণাঙ্গ সবুজ স্পোরোফাইট উদ্ভিদের সৃষ্টি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
'M ও 'N এর মিলনে কীভাবে নতুন স্পোরোফাইট সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর