উদ্দীপকে 'X [গণিত] এর বিকাশ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে বর্ণিত 'X [গণিত] হলো মানব ভ্রূণ। ভ্রূণের বিকাশ জরায়ুতে যেভাবে ঘটে তা নিচে বর্ণনা করা হলো: শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরির পর তা বার বার বিভাজিত হয়ে ছোট ভ্রূণ তৈরি করে। একে ব্লাস্টোসিস্ট বলে। ভ্রূণ ৪-৫ দিনের মধ্যে অমরার মাধ্যমে জরায়ুর প্রাচীরে সংযুক্ত হয়। ভ্রূণ বৃদ্ধির জন্য খাদ্য উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ, পানি, খনিজ 'লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। জরায়ু ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি বিকাশের অনুকূল পরিবেশ প্রদান করে থাকে। ফলে জরায়ুতে ভ্রূণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে মানব শিশুতে পরিণত হয়। জরায়ু ভ্রূণকে বাইরের চাপ বা আঘাত থেকে রক্ষা করে। ভ্রূণ জরায়ুতে সাধারণত ৩৮-৪০ সপ্তাহ পর্যন্ত থাকে। ভ্রূণ ধারণ করা অবস্থায় জরায়ুর কোনো ক্ষতি হলে ভ্রূণের উপর তার প্রভাব পড়ে। জাইগোট থেকে ভ্রূণ তৈরির প্রক্রিয়াটিতে জরায়ু ভ্রূণকে ধারণ, সংরক্ষণ ও পুষ্টি প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেক প্রজাতিতে ভ্রণের জন্য মাতৃদেহের ভিতর 'সহজ, স্বাভাবিক এবং নিরাপদ পরিবর্ধনের ব্যবস্থা হিসেবে ভ্রূণের চারদিকে কতগুলো ঝিল্লি বা আবরণ থাকে। এগুলো ভ্রূণের পুষ্টি, গ্যাসীয় আদান-প্রদান, বর্জ্য নিষ্কাশন ইত্যাদি কাজে সহায়তা করে। ভ্রূণ আবরণীগুলো ক্রমবর্ধনশীল ভ্রূণকে রক্ষা করে এবং অতিগুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণে অংশ নেয়। এভাবে ভ্রূণের বিকাশ ঘটে - এবং এক পর্যায়ে শিশু ভূমিষ্ঠ হয়। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
উদ্দীপকে 'X এর বিকাশ ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর