পুংস্তবক কেন অত্যাবশ্যকীয় স্তবক? ব্যাখ্যা করো।
উত্তর: পুংস্তবক ফুলের তৃতীয় এবং অত্যাবশ্যকীয় স্তবক। এর প্রতিটি অংশকে পুংকেশর বলে। একটি পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বা পরাগরেণু থলি বলে। পরাগধানীর মধ্যে উৎপন্ন হয় পরাগ বা পরাগরেণু। এই পরাগরেণু অঙ্কুরিত হলে পোলেন টিউব উৎপন্ন হয়। এই পোলেন টিউবে পুংজননকোষ উৎপন্ন হয়। পুংস্তবক না থাকলে পরাগরেণু উৎপন্ন হবে না এবং পরাগরেণু না থাকলে উদ্ভিদের প্রজনন বন্ধ হয়ে যাবে। তাই পুংস্তবক ফুলের একটি অত্যাবশ্যকীয় স্তবক।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১১ : জীবে প্রজনন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১১ : জীবে প্রজনন · সৃজনশীল
পুংস্তবক কেন অত্যাবশ্যকীয় স্তবক? ব্যাখ্যা করো।
উত্তর