শেয়ারFacebookWhatsApp

লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত লিমন থ্যালসেমিয়া রোগে ভূগছে। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিজঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয়ইে এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানে রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। লোহিত রক্তকোষ দুধরনের প্রোটিন দিয়ে তৈরি, [গণিত] -গ্লোবিউলিন এবং [গণিত] -গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। দুধরনের জিনের সমস্যার জন্য দুধরনের থ্যালাসেমিয়া দেখা যায়, আলফা ( [গণিত] ) থ্যালাসেমিয়া এবং বিটা ( [গণিত] ) থ্যালাসেমিয়া। জিনের প্রাপ্তির উপর নির্ভর করেও থ্যালাসেমিয়াকে দুভাবে দেখা হয়, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না। তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, লিমনের রোগটির জন্য তার বাবা ও মা দায়ী। অর্থাৎ, ডাক্তারের উক্তিটি যথার্থ।

SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল

লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তির যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

শাকিল ও লিমন দুই বন্ধু। উভয়ই রক্তস্বল্পতাজনিত সমস্যায় ভুগছে। ডাক্তার বললেন “শাকিল ও লিমনের রোগ দুটি ভিন্ন, লিমনের রোগটির জন্য বাবা ও মা দায়ী।”

Dhaka · 2020

উত্তর

জীন প্রকৌশলের মাধ্যমে DNA এর কাঙ্খিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর সম্ভব হয়েছে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এই জীবকে বলা হয় GMO (Genetically modified organism) বা ট্রান্সজেনিক (Transgenic)।

উত্তর

মেয়েদের যেহেতু দুটি X ক্রোমোজোম থাকে, সেহেতু একটি X ক্রোমোজোমে মিউটেশন থাকলেও আরেকটি X ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগলক্ষণ প্রকাশ পায় না। দুটি X ক্রোমোজোমেই একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মেয়েরা সাধারণ সেক্স-লিংকড রোগে আক্রান্ত হয় না, বড়জোর বাহক হিসেবে কাজ করে। (যে নিজে অসুস্থতার জিন বহন করে, তাকে বাহক বলে।) পুরুষের যেহেতু X ক্রোমোজোম মাত্র একটি, তাই তারা সেক্স-লিংকড অসুখের বাহক হয় না, সেটিতে রোগ-সৃষ্টিকারী মিউটেশন থাকলেই তাদের ভিতর রোগের লক্ষণ প্রকাশ পায়।

উত্তর

উদ্দীপকের শাকিলের রক্ত স্বল্পতার কারণ নিচে উল্লেখ করা হলো: রক্তস্বল্পতাকে Anemia বলা হয়। এটি দেহের এমন একটি অবস্থা যখন বয়স এবং লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যায়। খাদ্যের মুখ্য উপাদান ভিটামিন বি১২ এর অভাব ঘটলে এ রোগ দেখা যায়। বাংলাদেশে লৌহঘটিত আমিষের অভাবে এ রোগ হয়। শিশুদের ও গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন মহিলাদের এই রোগ বেশি হয়। লৌহের ঘাটতিজনিত রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা বিভিন্ন কারণে হতে পারে। যেমন- ১. অত্যধিক রক্তপাত ঘটলে, ২. কৃমির আক্রমণে, ৩. লৌহ গঠিত উপাদান যথাযথ শোষণ না হলে, ৪. অস্ত্রে সংক্রমণ ঘটলে, ৫. খাদ্যে পর্যাপ্ত পরিমাণ লৌহের অভাব হলে। তাই বলা যায়, উপরোক্ত কারণগুলোর জন্য শাকিলের রক্তস্বল্পতা হতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত লিমন থ্যালসেমিয়া রোগে ভূগছে। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিজঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয়ইে এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানে রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। লোহিত রক্তকোষ দুধরনের প্রোটিন দিয়ে তৈরি, α−\alpha-গ্লোবিউলিন এবং β−\beta-গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এ দুটি প্রোটিনের জিন নষ্ট থাকার কারণে, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। দুধরনের জিনের সমস্যার জন্য দুধরনের থ্যালাসেমিয়া দেখা যায়, আলফা (α)\alpha) থ্যালাসেমিয়া এবং বিটা (β)\beta) থ্যালাসেমিয়া। জিনের প্রাপ্তির উপর নির্ভর করেও থ্যালাসেমিয়াকে দুভাবে দেখা হয়, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না। তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, লিমনের রোগটির জন্য তার বাবা ও মা দায়ী। অর্থাৎ, ডাক্তারের উক্তিটি যথার্থ।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.DNA একটি কেন্দ্রীয় অণু যা নিজের প্রতিরূপ তৈরির ক্ষেত্রে অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিটি বর্ণনা করো।

DNA একটি কেন্দ্রীয় অণু যা নিজের প্রতিরূপ তৈরির ক্ষেত্রে অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিটি বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন? ব্যাখ্যা করো।

থ্যালাসেমিয়া একটি জিনগত ত্রুটি কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

অর্ধ-সংরক্ষণশীল পদ্ধতি বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?

যোগ্যতমের উর্ধ্বতন বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

থ্যালাসেমিয়ার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সেক্স ক্রোমোজোম কী?

সেক্স ক্রোমোজোম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতিতে কীভাবে নতুন প্রজাতির শস্যের উদ্ভব ঘটে? ব্যাখ্যা করো।

প্রকৃতিতে কীভাবে নতুন প্রজাতির শস্যের উদ্ভব ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্রোমোজোম বলতে কী বুঝায়?

ক্রোমোজোম বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.থ্যালাসেমিয়া রোগটি বর্ণনা করো।

থ্যালাসেমিয়া রোগটি বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.DNA অনুলিপন ব্যাখ্যা করো।

DNA অনুলিপন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

DNA অনুলিপন বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।

লিমুলাস কোন ধরনের ফসিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।