মানুষের লিঙ্গ নির্ধারণে P ও Q এর মধ্যে কোনটি ভূমিকা রাখে?
উত্তর: উদ্দীপকের চিত্রে P হলো পুরুষ সেক্স- ক্রোমোজোম (XY) এবং Q হলো স্ত্রী সেক্স-ক্রোমোজোম (XX)। সন্তানের লিঙ্গ নির্ধারণে 'P” এর ভূমিকাই মুখ্য- কেননা, ডিম্বাণু পুরুষের X বা Y বহনকারী যেকোনো একটি শুক্রাণু দিয়ে নিষিক্ত হতে পারে। গর্ভধারণকালে কোন ধরনের শুক্রাণু মাতার X ক্রোমোজোম বহনকারী ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তার উপর নির্ভর করে ভবিষ্যৎ সন্তনের লিঙ্গ। যেহেতু নিষেকে কেবল একটি শুক্রাণুই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, তাই পিতার X অথবা Y শুক্রাণুর কোনটি সাফল্যজনকভাবে নিষেকে ঘটাবে, তার উপর নির্ভর করবে সন্তানের লিঙ্গ। যদি X বহনকারী শুক্রাণু নিষেক ঘটায়, তাহলে জাইগোট হবে XX, অর্থাৎ সন্তান হবে কন্যা। আর যদি Y বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করে সেক্ষেত্রে জাইগোটে X এবং Y ক্রোমোজোম থাকবে অর্থাৎ ক্রোমোজোম দুটি হবে XY। ফলে সন্তান হবে পুত্র। তাই বলা যায়, সন্তানের লিঙ্গ নির্ধারণে P তথা পুরুষ সেক্স-ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
মানুষের লিঙ্গ নির্ধারণে P ও Q এর মধ্যে কোনটি ভূমিকা রাখে?
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর