পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে 'Q [গণিত] ও 'R [গণিত] এর মধ্যে কোনটির ভূমিকা মুখ্য? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-Q এবং চিত্র-R দ্বারা যথাক্রমে স্ত্রী ও পুরুষদেহের ক্রোমোজোম সংখ্যা দেখানো হয়েছে। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়াকে অটোজোম বলে যা 'A [গণিত] দ্বারা প্রকাশিত। অপর ১ জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম, যা মানুষের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোমকে X ও Y দ্বারা প্রকাশ করা হয়। স্ত্রীলোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই X অর্থাৎ XX। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X অপরটি Y অর্থাৎ XY। স্ত্রীলোকের ডিম্বাশয়ে ডিম্বাণু সৃষ্টির সময় যখন মিয়োসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে X ক্রোমোজোম লাভ করে। অন্যদিকে, পুরুষে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে X এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণু একটি করে Y ক্রোমোজোম লাভ করে। ডিম্বাণু, পুরুষের X বা Y বহনকারী যেকোনো একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। যদি X বহনকারী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জাইগোট হবে XX অর্থাৎ সন্তান হবে কন্যা। আর যদি Y বহনকারী শুক্রাণু নিষেক ঘটায় তাহলে জাইগোট হবে XY অর্থাৎ সন্তান হবে পুত্র। যেহেতু পুত্র সন্তানের ক্ষেত্রে Y বহনকারী শুক্রাণু দায়ী, তাই পুত্র জন্মদানের ক্ষেত্রে 'R [গণিত] মুখ্য ভূমিকা পালন করবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
পুত্র সন্তান জন্মদানের ক্ষেত্রে 'Q ও 'R এর মধ্যে কোনটির ভূমিকা মু…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর