মানুষের লিঙ্গ নির্ধারণে P চিহ্নিত উপাদানটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের P চিহ্নিত অংশটি ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। সুতরাং P চিহ্নিত অংশটি প্রকৃতপক্ষে ক্রোমোজোম। এই P চিহ্নিত অংশটি তথা ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচের আলোচনা থেকে সহজেই এর সত্যতা অনুধাবন করা যাবে। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা ৪৬টি বা ২৩ জোড়া। এর মধ্যে ৪৪টিকে বা ২২ জোড়াকে অটোজোম এবং এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয়। সেক্স ক্রোমোজোম দু'টি -X ও Y নামে পরিচিত। লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোমের ভূমিকা মুখ্য। স্ত্রী লোকের ডিএনএতে ফোরটি ফোর সেক্স ক্রোমোজোমই X ক্রোমোজোম অর্থাৎ XX। কিন্তু পুরুষের ক্ষেত্রে দু'টির মধ্যে একটি X অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ XY। স্ত্রীলোকের ডিম্বাণুতে ডিম্বাণু সৃষ্টির সময় যখন মায়োসিস বিভাজন ঘটে তখন প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে X ক্রোমোজোম লাভ করে। অপর পক্ষে, পুরুষে শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক সংখ্যক শুক্রাণু একটি করে X ক্রোমোজোম এবং অবশিষ্ট অর্ধেক শুক্রাণু একটি করে Y ক্রোমোজোম লাভ করে। ডিম্বাণু পুরুষের X বা Y বহনকারী যে কোনো একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোটটি দু'টি X অথবা একটি X এবং একটি Y ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে। দু'টি X নিয়ে অর্থাৎ XX নিয়ে যে শিশু জন্মাবে সে হবে মেয়ে, আর যে শিশু একটি X এবং একটি Y নিয়ে অর্থাৎ XY ক্রোমোজোম নিয়ে জন্মাবে সে হবে ছেলে। অর্থাৎ এটা স্পষ্ট যে, ক্রোমোজোম (P), বিশেষ করে সেক্স ক্রোমোজোমই মানুষের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
মানুষের লিঙ্গ নির্ধারণে P চিহ্নিত উপাদানটির ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Sylhet · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর