চিত্র 'X [গণিত] কে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-X হলো ক্রোমোজোম। বিজ্ঞানীরা ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন। ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিন তন্তুর অংশ এবং এরা কোষ বিভাজনের সময়ে দৃশ্যমান হয়। ক্রোমোজোম বংশগতির প্রধান উপাদান, কারণ এতে অসংখ্য জিন থাকে, যারা জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। ক্রোমোজোমের কাজ হলো মাতা-পিতা হতে জিন সন্তান-সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুন্ন রাখে। অর্থাৎ, জীবের বিভিন্ন বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বংশানুক্রমিক সঞ্চারণের কারণেই ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
চিত্র 'X কে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক

Jessore · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর