সেক্স লিংকড অসুখ ছেলেদের বেশি হয় কেন?
উত্তর: সেক্স লিংকড অসুখ ছেলেদের বেশি হয়। কারণ বেশির ভাগ সেক্স লিংকড অসুখ হয় X ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। মেয়েদের যেহেতু দুটি X ক্রোমোজোম থাকে, সেহেতু একটি X ক্রোমোজোমে মিউটেশন থাকলেও আরেকটি X ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগ লক্ষণ প্রকাশ পায় না। দুটি X ক্রোমোজোমই একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মহিলাদের চেয়ে ছেলেদের সেক্স লিংকড অসুখ বেশি হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
সেক্স লিংকড অসুখ ছেলেদের বেশি হয় কেন?
উত্তর