সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র 'Q [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'Q [গণিত] এর M ও F দ্বারা যথা: পুরুষ ও স্ত্রী দেহের সেক্স ক্রোমোজোম দেখানো হয়েছে। লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোম প্রধান ভূমিকা পালন করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: মানবদেহে প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা ৪৬ বা ২৩ জোড়া। এর মধ্যে ৪৪টিকে বা ২২ জোড়াকে অটোজোম এবং এক জোড়াকে সেক্স ক্রোমোজোম বলা হয়। সেক্স ক্রোমোজোম দুটি X এবং Y নামে পরিচিত। স্ত্রী লোকের ডিপ্লয়েড কোষে দুটি সেক্স ক্রোমোজোমই X ক্রোমোজোম অর্থাৎ (XX)। কিন্তু পুরুষের ক্ষেত্রে দুটির মধ্যে একটি X অপরটি Y ক্রোমোজোম অর্থাৎ (XY)। ডিম্বাণু (X) পুরুষের X বা Y বহনকারী যে কোনো একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে জাইগোট দুটি X অথবা একটি X এবং একটি Y ক্রোমোজোম বিশিষ্ট হতে পারে। দুটি X নিয়ে অর্থাৎ XX এবং একটি নিয়ে যে শিশু জন্মাবে সে হবে মেয়ে, আর যে শিশু একটি X এবং একটি Y নিয়ে অর্থাৎ XY ক্রোমোজোম নিয়ে যে শিশু জন্মাবে সে হবে ছেলে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র 'Q এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর