অপরাধী শনাক্তকরণে উদ্দীপকের চিত্র-X এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X হলো ডিএনএ (DNA)। নিচে অপরাধী সনাক্তকরণে এর ভূমিকা আলোচনা করা হলো: কোনো অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করণে DNA টেস্ট বর্তমানে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য পদ্ধতি। এক্ষেত্রে DNA টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন জৈবিক নমুনা। ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য ইত্যাদি জৈবিক নমুনা হতে পারে। অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনা DNA নকশার সাথে তুলনা করা হয়। কোন মানুষের DNA নকশার মাধ্যমে ঐ মানুষের পরিচিতি সম্পর্কে অবগত হওয়া যায়। আর কোন জৈবিক নমুনার মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণ প্রক্রিয়া হলো ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় DNA আলাদা করে নিতে হয় এবং একাধিক সীমাবদ্ধ এনজাইম দিয়ে DNA গুলো কেটে ছোট ছোট টুকরা করা হয়। তারপর এক বিশেষ পদ্ধতিতে DNA টুকরোগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয়। এরপর এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোজ কাগজে রেডিও অ্যাকটিভ আইসোটোপ DNA প্রোবের সাথে হাইব্রিডাইজ করে এক্স-রে ফিল্মের উপর রেখে অটোরেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের সারিগুলো নির্ণয় করা হয় এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয়। অপরাধস্থলে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজনের নমুনার নকশা মিলে গেলে ঐ ব্যক্তি অপরাধী প্রমাণিত হয়, অন্যথায় সে নির্দোষ প্রমাণিত হয়। এভাবে DNA টেস্টের মাধ্যমেই অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয়। উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, অপরাধী শনাক্তকরণে উদ্দীপকের X অর্থাৎ DNA-এর ভূমিকা অপরিসীম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
অপরাধী শনাক্তকরণে উদ্দীপকের চিত্র-X এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর