পুরুষ এবং মহিলার মধ্যে কারা বেশি বর্ণান্ধ রোগে আক্রান্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: মেয়েদের যেহেতু দুটি X ক্রোমোজোম থাকে, সেহেতু একটি X ক্রোমোজোমে মিউটেশন থাকলেও আরেকটি X ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগলক্ষণ প্রকাশ পায় না। দুটি X ক্রোমোজোমেই একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা খুব কম বলে মেয়েরা সাধারণ সেক্স-লিংকড রোগে আক্রান্ত হয় না, বড়জোর বাহক হিসেবে কাজ করে। (যে নিজে অসুস্থতার জিন বহন করে, তাকে বাহক বলে।) পুরুষের যেহেতু X ক্রোমোজোম মাত্র একটি, তাই তারা সেক্স-লিংকড অসুখের বাহক হয় না, সেটিতে রোগ-সৃষ্টিকারী মিউটেশন থাকলেই তাদের ভিতর রোগের লক্ষণ প্রকাশ পায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
পুরুষ এবং মহিলার মধ্যে কারা বেশি বর্ণান্ধ রোগে আক্রান্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর