রবিনের রোগটি হওয়ার জন্য তার মা-বাবাই দায়ী- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রবিন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। থ্যালাসেমিয়া রোগটি হওয়ার জন্য রবিনের মা-বাবাই দায়ী। নিচে তা বিশ্লেষণ করা হলো- থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়। ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে। এটি একটি অটোসোমাল রিসিসিভ ডিজঅর্ডার, অর্থাৎ বাবা ও মা উভয়ইে এ রোগের বাহক বা রোগী হলে তবেই তা সন্তানে রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায়। জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে দুভাবে দেখা হয়, থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না। তবে থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে। [চিত্র] ধরি, থ্যালাসেমিয়ার জিন = r এবং সুস্থ জিন = R উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, রবিনের রোগটি হওয়ার জন্য তার বাবা-মা উভয়ের ভূমিকা আছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
রবিনের রোগটি হওয়ার জন্য তার মা-বাবাই দায়ী- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
ধরি, থ্যালাসেমিয়ার জিন = r এবং সুস্থ জিন = R
উপরের আলোচনা থেকে তাই বলা যায় যে, রবিনের রোগটি হওয়ার জন্য তার বাবা-মা উভয়ের ভূমিকা আছে।