উল্লেখিত দম্পতির প্রত্যাশিত সন্তানের মধ্যে উল্লেখিত রক্ত-সম্পর্কিত ব্যাধিটি উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনা শতকরা হারে গণনা করো।
উত্তর: উদ্দীপকের তথ্য অনুযায়ী, হাসান শাহ একটি রক্ত-সম্পর্কিত বংশগত রোগের নীরব বাহক। অর্থাৎ তিনি নিজে আক্রান্ত না হলেও প্রচ্ছন্ন ত্রুটিপূর্ণ জিন বহন করেন। রোগটি হলো থ্যালাসেমিয়া। ধরা যাক, R হচ্ছে সুস্থ জিন এবং হচ্ছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন। তাহলে হাসান শাহের জিনোটাইপ হবে Rr। অন্যদিকে, সিরাজুম মুনিরাকে স্বাভাবিক ধরে নিলে তার জিনোটাইপ হলো RR। পিতা-মাতার গ্যামেট থেকে সন্তানদের সম্ভাব্য জিনোটাইপ নির্ণয় করা হলো- [চিত্র] উপরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, মুনিরা হাসান দম্পতির সন্তানদের সম্ভাব্য জিনোটাইপ হতে পারে RR অথবা Rr, যার উভয় ক্ষেত্রেই সন্তান রোগমুক্ত হবে। সন্তানদের মধ্যে RR অর্থাৎ সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে ৫০% এবং Rr অর্থাৎ নীরোগ বাহক হওয়ার সম্ভাবনা থাকে ৫০%। জিনোটাইপ, যা রোগাক্রান্ত অবস্থা নির্দেশ করে, তা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব, সিরাজুম মুনিরাকে স্বাভাবিক ধরে নিলে উক্ত দম্পতির প্রত্যাশিত সন্তানের মধ্যে উল্লেখিত থ্যালাসেমিয়া উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনা নেই।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উল্লেখিত দম্পতির প্রত্যাশিত সন্তানের মধ্যে উল্লেখিত রক্ত-সম্পর্কিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উপরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, মুনিরা হাসান দম্পতির সন্তানদের সম্ভাব্য জিনোটাইপ হতে পারে RR অথবা Rr, যার উভয় ক্ষেত্রেই সন্তান রোগমুক্ত হবে। সন্তানদের মধ্যে RR অর্থাৎ সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে ৫০% এবং Rr অর্থাৎ নীরোগ বাহক হওয়ার সম্ভাবনা থাকে ৫০%। জিনোটাইপ, যা রোগাক্রান্ত অবস্থা নির্দেশ করে, তা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
অতএব, সিরাজুম মুনিরাকে স্বাভাবিক ধরে নিলে উক্ত দম্পতির প্রত্যাশিত সন্তানের মধ্যে উল্লেখিত থ্যালাসেমিয়া উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনা নেই।উত্তর
উপরের আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে, সিরাজুম মুনিরাকে তার পরপর কন্যাসন্তান জন্ম দেওয়ার জন্য দোষারোপ করা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন।