Sex linked অসুখে মেয়েরা সাধারণত কম ভোগে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মেয়েরা Sex Linked অসুখে কম ভোগার কারণ হলো তাদের দুটি X (XX) ক্রোমোজোম থাকে। এই রোগ গুলোর জিন সাধারণত প্রচ্ছন্ন বা দুর্বল প্রকৃতির হয়। মেয়েদের একটি X ক্রোমোজোমে রোগের ত্রুটিপূর্ণ জিন থাকলেও অপর X ক্রোমোজোমের স্বাভাবিক ও প্রকট জিনটি রোগ প্রকাশ পেতে দেয় না; ফলে মেয়েটি সুস্থ থাকে এবং রোগটির বাহক হিসেবে কাজ করে। মেয়েদের এই রোগে আক্রান্ত হতে হলে দুটি X ক্রোমোজোমই ত্রুটিপূর্ণ হতে হয়, যা খুব কম ঘটে। অন্যদিকে, ছেলেদের মাত্র একটি X (XY) ক্রোমোজোম থাকায় সেই একটি জিনে ত্রুটি থাকলেই তারা সরাসরি রোগে আক্রান্ত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
Sex linked অসুখে মেয়েরা সাধারণত কম ভোগে কেন? ব্যাখ্যা করো।
উত্তর