উদ্দীপকের 'A [গণিত] এর প্রধান উপাদান চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] দ্বারা ক্রোমোজোমকে বুঝানো হয়েছে। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান DNA। নিচে DNA এর গঠন চিত্রসহ ব্যাখ্যা করা হলো— DNA ক্রোমোজোমের প্রধান উপাদান। DNA সাধারণত দ্বি-সূত্রকবিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। একটি সূত্রক অন্যটির পরিপূরক। এতে পাঁচ কার্বনবিশিষ্ট শর্করা, নাইট্রোজেনঘটিত বেস ও অজৈব ফসফেট থাকে। এ তিনটি উপাদানকে একত্রে 'নিউক্লিওটাইড' বলে। DNA ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। নাইট্রোজেন বেসগুলো দু'ধরনের। যথা— পিউরিন ও পাইরিমিডিন। এডিনিন [গণিত] ও গুয়ানিন [গণিত] হলো পিউরিন এবং সাইটোসিন [গণিত] ও থায়ামিন [গণিত] হলো পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন [গণিত] অন্য সূত্রের থায়ামিন [গণিত] এর সাথে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত [গণিত] থাকে এবং একটি সূত্রের গুয়ানিন [গণিত] অন্য সূত্রের সাইটোসিনের [গণিত] সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা [গণিত] যুক্ত থাকে। অর্থাৎ এ বন্ধন একটি পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে। সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু এক রকম নয়। হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন ৩৪ Å দৈর্ঘ্যবিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে ১০টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব ৩.৪ Å। DNA ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র ২০Å। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
উদ্দীপকের 'A এর প্রধান উপাদান চিত্রসহ ব্যাখ্যা করো।
উদ্দীপক

Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর

উত্তর