রুমানার সৃষ্ট রোগের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রুমানার লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা এবং রক্তশূন্যতার লক্ষণ দেখে বোঝা যায় সে থ্যালাসেমিয়া রোগে ভুগছে। এটি একটি বংশগত রক্তের রোগ। নিচে এর মূল কারণ গুলো ব্যাখ্যা করা হলো— আমাদের লোহিত রক্তকণিকার প্রধান উপাদান হলো হিমোগ্লোবিন, যা সারা শরীরে অক্সিজেন পরিবহণ করে। এই হিমোগ্লোবিন মূলত আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন নামের দুটি প্রোটিন চেইন দিয়ে তৈরি হয়। রুমানার শরীরে এই গ্লোবিউলিন প্রোটিন তৈরির জিনগুলো ত্রুটিপূর্ণ। জিনের এই ত্রুটির কারণে তার শরীরে প্রয়োজনীয় আলফা বা বিটা গ্লোবিউলিন চেইন সঠিকভাবে তৈরি হতে পারছে না। এই প্রোটিন গুলোর অভাবে তার শরীরে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, যার ফলে লোহিত রক্ত কণিকা গুলো খুব দ্রুত ভেঙে যাচ্ছে। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল রিসেসিভ রোগ। যদি বাবা এবং মা উভয়েই এই রোগের জিনের বাহক হন, তবে তাদের সন্তান এই রোগে আক্রান্ত হতে পারে। বাবা-মায়ের কাছ থেকে ত্রুটিপূর্ণ জিন জোড়া পাওয়ার কারণেই রুমানা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে তীব্র রক্তশূন্যতায় ভুগছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১২ : জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি · সৃজনশীল
রুমানার সৃষ্ট রোগের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর